খুলনা বিশ্ববিদ্যালয়ে ৩১ শিক্ষার্থীকে শাস্তি, বহিষ্কার ১০
র্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের দায়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিভিন্ন ডিসিপ্লিনের ৩১ শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের মধ্যে ১০ জনকে এক থেকে দুই টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড এবং অভিভাবকের মুচলেকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ৬:৪৩